মালয়েশিয়ার মন্ত্রিপরিষদ বিদেশী কর্মীদের জন্য ই-কার্ড রেজিস্ট্রেশনের সময়সীমা সম্প্রসারণ না করার সিদ্ধান্তে অটল রয়েছে। নিয়োগকর্তাদের যারা তাদের অনথিভুক্ত কর্মীদের নিবন্ধন করার জন্য আরো সময় চেয়ে যে আবেদন করেছিলেন তার প্রেক্ষিতে মন্ত্রীপরিষদ এই সিদ্ধান্ত জানায়।
পরিবহন মন্ত্রী গতকাল সাপ্তাহিক ক্যাবিনেট মিটিং শেষে সাংবাদিকদের বলেন, "নিয়োগকর্তাদের যথেষ্ট সময় দেওয়া হয়েছে। সরকার সিদ্ধান্তের ব্যাপারে দৃঢ়ভাবে অটল থাকবে।" তিনি বলেন "আটক সকল অবৈধ কর্মীকে বহিষ্কৃত এবং কালো তালিকাভুক্ত করা হবে।"
তিনি আরো বলেন, "বিদেশি শ্রমিকদের নিয়োগের জন্য কোম্পানিকে অবশ্যই নতুন শ্রমিক নেওয়া উচিত এবং তা আইনত করতে করতে হবে।"
তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনশক্তি সংকটের সমাধান করার জন্য একটি প্রক্রিয়া নিয়ে আসবে।
ই-কার্ড অস্থায়ী ভাবে অবৈধ অভিবাসীদের নিবন্ধন করার একটি প্রক্রিয়া যা গত ১৫ ফেব্রুয়ারি থেকে চালু হয়েছিল এবং গত ৩০ জুন এ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এবং এর পর থেকেই ইমেগ্রেশন ডিপার্টমেন্ট অবৈধ অভিবাসীদের গ্রেফতারে বিশেষ অভিযান শুরু করেন।
সূত্র: (মালয়েশিয়ান সংবাদপত্র) দ্য ষ্টার অনলাইন

EmoticonEmoticon